জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
No icon

ত্যাগের মহিমা নিয়ে বছর ঘুরে এল ঈদুল আজহা

আজ উৎসবের দিন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। এ এমন এক উৎসব যা ত্যাগের অপার মহিমায় উদ্ভাসিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উজ্জীবিত করে আসছে।

চার হাজার বছর আগের ত্যাগের মহিমায় ভাস্বর

পবিত্র কোরআনে বর্ণিত মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র আদরের পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এতে পুত্রেরও সম্মাত ছিল। ইসমাইলের (আ.) এরগলায় ছুড়ি চালাতে পিতা ইব্রাহিত (আ.) উদ্যতও হয়েছিলেন। আল্লাহপাক তাঁর এই চরম আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে তার অশেষ মোজেজায় অলৌকিকভাবে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা প্রতিস্থাপিত করে দেন। ইসমাঈলের পরিবর্তে মহান আল্লাহ ওই দুম্বা কোরবানিই কবুল করে নেন। ইসলামী ঐতিহাসিকদের মতে, এই মহিমান্বিত ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে (আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯শ বা ২০শ শতাব্দীতে)।মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) আল্লাহতায়ালার প্রতি আনুগত্যের যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই আত্মত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক হিসেবেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেন এবং পশু কোরবানি দিয়ে থাকেন।

আমােদর দেশে যেভাবে পালিত হয়

উৎসবের এই দিনের শুরুতেই ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ হয়ে ধনী আর গরিব নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ ঈদগাহে এককাতারে মিলিত হন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করে গুনাহ মাফের জন্য মহান রবের কাছে দোয়া করবেন। পরিশ্রমের উপার্জনের টাকায় কেনা পশু কোরবানি কবুল হওয়ার জন্য ফরিয়াদ করবেন। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে নিজ নিজ আবাসস্থলে ফিরবেন।ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ হলো পশু কোরবানি। সামর্থবানরা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি দিবেন। আর কোরবানির মাংস আত্মীয়স্বজন ও গরিবদের মাঝে বণ্টন করবেন। ইসলামের মহান শিক্ষা প্রতিবেশিকে অভূক্ত রেখে নিজের উদরপূর্তি করো না । এই শিক্ষা কাজে লাগিয়ে যারা কোরবানি দেয়নি তাদের বাসায় মাংস পাঠিয়ে সহমর্মিতার প্রকাশ ঘটাবেন।