→ একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ→ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন→ জাতীয় নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা→ অর্থনীতির দুই সূচক ইতিবাচক ধারায়→ প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে নেওয়া হলো যে সিদ্ধান্ত
No icon

সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধ শেষ করার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান কোনো চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাবে। সোমবার (২ নভেম্বর) রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা দারুণ এক বিজয় অর্জন করেছি এবং খুব দ্রুতই বিষয়টির সুরাহা করব—যেকোনো একভাবে। হয় তারা কোনো চুক্তি করবে, নয়তো আমরা নিজেরাই এর ইতি টানব। আমার মনে হয়, আপনারা বলতে পারেন, এটি হয়তো সহজ উপায়েই শেষ হবে।’ 

নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানো হলে তা অতীতের যেকোনো অভিযানের চেয়ে বেশি সফল ও ভয়ংকর হবে বলেও ইঙ্গিত দেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক নির্বাচনি সমাবেশে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর ‘হাতুড়ি পেটা’ করতে হতে পারে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে সংঘাত শেষ না করার একমাত্র কারণ হলো, আমি তাদের প্রতি সদয় হতে চাই। যদি পারি, আমি সবার জীবন রক্ষা করতে চাই। তবে কোনো না কোনো সময়ে আমাদের তাদের ওপর কঠোর পদক্ষেপ নিতেই হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এরপর থেকেই ট্রাম্প বিভিন্ন সময়ে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন।

সর্বশেষ বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই সংঘাতের দ্রুত অবসান ঘটতে পারে। তবে চুক্তি না হলে সামরিক অভিযানের মাধ্যমে যুদ্ধ শেষ করার হুমকিও দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল