→ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী→ হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প→ দিনভর গ্যাসের চাপ কম, ভোগান্তিতে রাজধানীবাসী→ নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক→ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
No icon

সউদী-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বে সম্প্রসারণ হতে পারে

সউদী আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে পুরো মুসলিম বিশ্বের জন্য একটি প্রতিরক্ষা জোটে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুশ। শুক্রবার তিনি এ কথা বলেন।


গত আগস্টে মক্কায় সউদী আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে পরে তুরস্কও যুক্ত হয়। চুক্তির মূল শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।