আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো দিল্লির বিক্ষোভস্থল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় ক্রমাগত বাড়ছে । এমন পরিস্থিতিতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পুরো বিক্ষোভস্থল। অন্তত তিনটি মোবাইল নজরদারি ভ্যান মোতায়েন করা হয়েছে।

এছাড়া চেহারা শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) প্রযুক্তিও ব্যবহার করছে পুলিশ। এসব নজরদারি ব্যবস্থা থেকে পাওয়া ‘লাইভ ভিডিও’ ও ছবি পুলিশি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের শনাক্ত ও পৃথক করা হচ্ছে।

এ ঘটনায় ব্যক্তিগত গোপনীয়তা, নাগরিক অধিকার এবং এ ধরনের প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, দেশের সব পুলিশ বাহিনীর হাতে পেলেট গান ও বৈদ্যুতিক শক ব্যাটনের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন। একই সঙ্গে চিকিৎসকদের সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও সচেতন নাগরিকেরাও ২০ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু