→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

গণদাবির পক্ষে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়: অভিজিৎ দীপ

ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের খবর প্রকাশের পর যন্তর মন্তরে জড়ো হয়ে আনন্দ উদযাপন করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং বিপুলসংখ্যক আন্দোলনকারী। এ সময় অভিজিৎ দীপকে বলেন, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক এবং তেলাপোকার শক্তিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, গণদাবির পক্ষে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

অন্যদিকে, সিজেপির সঙ্গে কেন্দ্র সরকারের তৃতীয় দফার বৈঠকের আগেই শনিবার এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিকে কোনো দেশবিরোধী গোষ্ঠী যেন কাজে লাগাতে না পারে, সে বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, পরীক্ষা-সংশ্লিষ্ট মাফিয়াদের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া হবে না এবং এই ঘটনার দায় তিনি শুরু থেকেই নিজের কাঁধে নিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি