আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে চরম সহিংসতা ও ছররা গুলি (প্যালেট গান) ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশকে মারাত্মক বলপ্রয়োগ করতে দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের এই দমনপীড়নে এ পর্যন্ত অন্তত ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর সরাসরি ছররা গুলি চালানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী নয়াদিল্লির রাজপথে অধিকার আদায়ের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে আসা ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা লাঠিচার্জ ও কঠোর পন্থায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আহত শিক্ষার্থীদের অনেকেই স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের গায়ে ছররা গুলির ক্ষতচিহ্ন রয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে দাবি জানানোর অধিকার কেড়ে নিয়ে পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অন্যদিকে, এই ঘটনার পর রাজধানীজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।