আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

ইরাকে খামেনীর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণে কৃতজ্ঞতা জানালেন মুজতবা

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর জানাজা ও বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া ইরাকের লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি ইরাকের জনগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গোত্রের প্রতিনিধি এবং তরুণদের ধন্যবাদ জানান।

মুজতবা খামেনি বলেন, জানাজায় ইরাকিদের ব্যাপক উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতিফলন। তিনি এ ঘটনাকে ইরান ও ইরাকের পারস্পরিক সংহতি ও ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

বার্তায় তিনি বলেন, ইরাকের জনগণ গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে প্রয়াত নেতাকে বিদায় জানিয়েছেন। তাদের এই অংশগ্রহণ ইরানি জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।

মুজতবা খামেনি আরও বলেন, ইরাকের ধর্মীয় ঐতিহ্য এবং পবিত্র নগরীগুলোর সঙ্গে ইরানের জনগণের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আসন্ন আরবাঈন (চেহলাম) উপলক্ষে ইরাকের জনগণের আতিথেয়তারও প্রশংসা করেন এবং বলেন, প্রতিবছরের মতো এবারও লাখো জিয়ারতকারী এই ধর্মীয় আয়োজনে অংশ নেবেন। একই সঙ্গে তিনি ইরাকের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুর পর ইরান ও ইরাকে বিভিন্ন পর্যায়ে শোকানুষ্ঠান ও জানাজার আয়োজন করা হয়। ইরাকের বিভিন্ন শহরে বিপুলসংখ্যক মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তথ্যসূত্র : তাসনিম নিউজ