আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী হলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

গতকাল বুধবার (১৫ জুলাই) এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি বা আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ইসরায়েল একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনায় জড়িত, অন্যদিকে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, গত মাসে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া একটি অন্তর্বর্তীকালীন সমঝোতার অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়।

সূত্র: রয়টার্স।