→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

বার্লিনে রাইনমেটালবিরোধী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ আটক

জার্মানির রাজধানী বার্লিনে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।      সোমবার (১৩ জুলাই) বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের কাছে রাইনমেটালের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন একদল আন্দোলনকারী। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির অস্ত্র উৎপাদন ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সঙ্গে সম্পৃক্ত।     . বিক্ষোভে অংশ নিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব। তিনি রাইনমেটালের নতুন কারখানা বন্ধ এবং ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবি জানান।     . থুনবার্গ আরও বলেন, “গণহত্যা বন্ধ করুন”—এই আহ্বান জানাতেই তারা রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান।      ঘটনাস্থলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ সেখানে হস্তক্ষেপ করে এবং গ্রেটা থুনবার্গকে আটক করে নিয়ে যায়। তবে তাকে কতক্ষণ আটক রাখা হয়েছে বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তথ্যসূত্র: মিডল ইস্ট আই