রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা
No icon

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ ভিয়েতনামের ফু কোক (Phu Quoc) দ্বীপের কাছে একটি পর্যটকবাহী স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই, ২০২৬) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পর্যটকদের নিয়ে স্পিডবোটটি হোন মে রুত এনগোয়াই (Hon May Rut Ngoai) দ্বীপ থেকে আন থোই আন্তর্জাতিক বন্দরের দিকে ফিরছিল। বন্দর থেকে মাত্র ৪০০ মিটার দূরে থাকাকালীন হঠাৎ বোটটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা অন্যান্য ট্যুরিস্ট বোটগুলো দ্রুত এগিয়ে আসে এবং উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড উদ্ধার অভিযানে যোগ দেয়। জানা গেছে, বোটটি উল্টে যাওয়ার পর অনেক যাত্রী ভেতরে আটকা পড়েছিলেন, যার ফলে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে ঠিক কী কারণে স্পিডবোটটি উল্টে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই দুঃখজনক ঘটনার পর ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং হো চি মিং সিটিতে জরুরি কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারতীয় দূতাবাস। ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং হতাহতদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।