→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বিদ্রোহীদের, নিহত ৪০০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বিভিন্ন সামরিক অবস্থানে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি বড় ধরনের সমন্বিত হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ মেজর জেনারেল মুসা দিয়ালো। বুধবার (১ জুলাই) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি ও লিপতাকো অঞ্চলের সোলহান এবং সেব্বায় জাতীয় সশস্ত্র বাহিনী (এফএএন) ও স্বদেশ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর (ভিডিপি) অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।