→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

ইরানের জনগণকে বিভক্তের ষড়যন্ত্র করছে শত্রুরা: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধে ব্যর্থ হয়ে এখন অভ্যন্তরীণ বিভাজনের বীজ বপনের লক্ষ্যে ষড়যন্ত্র করছে। শত্রুদের চক্রান্ত বিফল করতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এসব কথা বলেন। দক্ষিণ তেহরানে ইমাম খোমেনির সমাধিসৌধে আয়োজিত অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।