ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার, সব জেলায় চিঠিস্থানীয় নির্বাচন কবে, জানাল ইসিউত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে২৪ মে’র টিকিট বিক্রি চলছে
No icon

ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক চলছে

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।স্থানীয় সময় বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর।চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। বিশ্লেষকদের মতে, এতে বোঝা যাচ্ছে যে বৈঠকটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়; বরং দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কারা অংশ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীনা সংবাদমাধ্যম।বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন।তিনি বলেন, আমরা এক ছিলাম। যখনই কোনো সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম। আপনি আমাকে কল দিতেন। মানুষ জানে না যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করেছি।এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করেট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।তিনি বলেন, আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার বন্ধু হওয়ার আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এর আগে কখনো এত ভালো হয়নি।উল্লেখ্য, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।