পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতনসাম্য ও দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজঢাকায় আজও বজ্র-বৃষ্টির সম্ভাবনা নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জনসংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
No icon

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক স্কুলশিক্ষক আবদুর রশিদের ছেলে। রিয়াদের বাবা ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।রিয়াদের বাবা জানান, রাশিয়া থেকে রিয়াদের বন্ধু লিমন দত্ত গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন। রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও নাইজেরিয়ান এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন লিমন নিজেও।রিয়াদের বাবা আরও জানান, গত বছরের অক্টোবরে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে রাশিয়ায় যান রিয়াদ। এরপর গত মাসে তিনি রুশ বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রিয়াদের যুদ্ধে যাওয়ার খবর জানত না তাঁর পরিবার।করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জানিয়েছেন, রিয়াদের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তাঁর মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।