→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে ইরান

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।