পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতনসাম্য ও দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজঢাকায় আজও বজ্র-বৃষ্টির সম্ভাবনা নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জনসংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
No icon

নৈশভোজের অনুষ্ঠানে হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন।হোয়াইট হাউসের ব্রিফিংরুমে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি মনে করেন না যে এই ঘটনা ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। তবে তিনি যোগ করেন, তেহরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকতে পারেন এবং এতে তিনি দমে যাবেন না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আপনি যখন এ ধরনের পদক্ষেপ নেন, তখন লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। আমি যদি এসব না করতাম, তাহলে হয়তো এতটা লক্ষ্যবস্তু হতাম না, কিন্তু এতে আমি সম্মানিত বোধ করছি।