সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসজার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণাপ্যারাগুয়ের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচএবার তাড়াইলের বিদ্যালয়ে খুলে পড়ল সিলিং ফ্যানযে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
No icon

ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল। রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, সে বিষয়ে স্পষ্ট করেননি ট্রাম্প। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নতুন করে এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, শনিবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।