অস্থায়ী যুদ্ধবিরতি নয় সমাধান চায় ইরানহরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরানদেশে টিকার কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রীবিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমিরটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
No icon

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান।শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।এর আগে বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, চুক্তি করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই নেতা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। এবার লেবানন যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া ৪০ বছরের বেশি সময় পর লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনাও করে। এরপরই এ ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।