→ একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর→ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ২০→ অবৈধপথে বাংলাদেশিদের ইউরোপযাত্রা ঠেকাতে তৎপর গ্রিস-ইইউ→ ঢাকার আকাশ আজ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
No icon

মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি ও চুলোচুলি করছেন। কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) এবং ক্ষমতাসীন বামঘেঁষা মোরেনা পার্টির নারী আইনপ্রণেতাদের মধ্যে এ মারামারির দৃশ্য ধরা পড়ে। ইত্তেফাক