ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দফায় দফায় এ হামলা চালানো হয়েছে।আল-জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এসব হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রয়েছে।সতর্কবার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নাগরিকদের দায়িত্বশীল হওয়ার এবং নির্দেশনাবলি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে করে জীবন রক্ষা পাবে। সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। (বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত) হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলি যথাযথভাবে অনুসরণ করুন।