→ একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর→ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ২০→ অবৈধপথে বাংলাদেশিদের ইউরোপযাত্রা ঠেকাতে তৎপর গ্রিস-ইইউ→ ঢাকার আকাশ আজ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
No icon

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামির আশঙ্কা

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাবে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে।