ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

ফিলিস্তিনকে স্বীকৃতির পথে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন: ইমানুয়েল মাখোঁ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ আরও সাত দেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরুর আগে এক দিনের বিশেষ শীর্ষ সম্মেলনে এ স্বীকৃতির কথা ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ সময় তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনোকো এবং সান মারিনোর নাম ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আর দেরি করতে পারি না। ফিলিস্তিনে শান্তি ফেরানোর সময় এখনই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সম্মেলনটির আয়োজন করা হয়। মাখোঁ আরও বলেন, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেন একই পথে চলছে। এর আগে রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের মধ্যে চার দেশের কাছ থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ফিলিস্তিন। ১৯৮৮ সালে নিরাপত্তা পরিষদের দুই সদস্য রাশিয়া ও চীন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। একই বছরে বাংলাদেশও স্বীকৃতি দেয়।