→ ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া?→ ইরানে আজই নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র→ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী→ শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি→ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
No icon

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ১৯ হাজার ৮৮৪ জন।২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫১ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৬০৫ জন।২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।