→ কাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী→ আজ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ→ মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান→ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ→ গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা
No icon

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান মাসুদ। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত এবং জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রোববার দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।

৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী- আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।