যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াদুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কালন্ডভন্ড ভেনেজুয়েলায় আবার ভূমিকম্পস্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের
No icon

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: আনোয়ারুল ইসলাম সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।  এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে এই জোট। এর জবাবও দিয়ে কমিশন। 

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াত নেতৃত্বাধীন জোট তড়িঘড়ি করে গেজেট প্রকাশেরও অভিযোগ করেছিল। এটারও জবাব দিয়েছে ইসি।  গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি দাবি করে ইসি আনোয়ারুল বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।