→ কাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী→ আজ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ→ মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান→ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ→ গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা
No icon

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারা

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করা ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে ইসিতে যান তিনি। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।