বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ফ্লাইট ক্রু’কে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সদেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিঈদের ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত আজঢাকায় তাপমাত্রা বাড়ার আভাসইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
No icon

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, ‘আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’  সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব।’

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।