যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াদুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কালন্ডভন্ড ভেনেজুয়েলায় আবার ভূমিকম্পস্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের
No icon

নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে: এ এম এম নাসির উদ্দীন

নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ‘এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করব, তখন জানতে পারবেন।’

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচনী আইন ও বিধি–সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।