প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ব্যবহার শুরু হচ্ছে আজ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেতলেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১নারীদের এলপিজি কার্ড দেবে সরকারবিদেশে কর্মী পাঠানো ৪২ শতাংশ কমেছে
No icon

জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় বসে ওই যুবক শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেমে সড়কে দাঁড়িয়ে আবারও স্লোগান দিতে থাকেন।

এ সময় স্থানীয় কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁর দিকে এগিয়ে গেলে তিনি দ্রুত অটোরিকশায় ওঠেন। তবে উপস্থিত লোকজন তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন। এ সময় অটোরিকশাচালককেও চড়-থাপ্পড় দেওয়া হয়। পরে মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও চালককে ছেড়ে দেওয়া হয়।