কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুরাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবারসরকারের ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০০০ কোটি টাকাচার জেলায় সড়কে ঝরল ১০ প্রাণসাত জেলায় বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
No icon

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে আজ রোববার সকালের মধ্যে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বার্তায় এই তথ্য দেওয়া হয়।এতে বলা হয়, রোববার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।