শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণাজামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী হাইকোর্টেঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুসৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলাইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
No icon

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া।এ ছাড়া সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এদিকে ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।