শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণাজামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী হাইকোর্টেঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুসৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলাইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
No icon

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

রাজধানী ঢাকায় শীতের দাপট বেড়েই চলেছে। সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
আজ শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।