→ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি→ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে নভেম্বরে: ক্রেমলিন→ কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার→ বাজারে ক্রেতা কম, তবুও চড়া নিত্যপণ্যের দাম→ ঢাকা মহানগরে বিএনপি কতটা সংহত
No icon

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১০ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।