আজ মহান মে দিবস ভোরে তুমুল বৃষ্টি, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানিঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিসপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎঅতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা
No icon

রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকার ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অন্তত ২৪৪  জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করা হয়েছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানান ডিসি।