শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণাজামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী হাইকোর্টেঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুসৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলাইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
No icon

ঢাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

ঢাকা ও আশেপাশের এলাকায় বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।