আজ মহান মে দিবস ভোরে তুমুল বৃষ্টি, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানিঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিসপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎঅতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা
No icon

আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পও চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।