শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণাজামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী হাইকোর্টেঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুসৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলাইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
No icon

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে এমন ঘোষণা দেওয়া হয়। আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম  বলেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা দ্রুত হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যে কলেজের পুরোনো একটি ছাত্রাবাস বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেখানে কয়েকজন ছাত্র এখনো থাকছেন। তাঁদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও সেখানে থাকছেন।