আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে সার্ভার রুমের দোতলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সোয়া বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।তিনি জানান, আগুন লাগার আগে বা পরে কোনো ফ্লাইট ছিল না। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, খবর পাওয়ার পরই তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।তিনি আরও জানান, এরাইভাল ইমিগ্রেশনের সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।