জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণাপ্যারাগুয়ের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচএবার তাড়াইলের বিদ্যালয়ে খুলে পড়ল সিলিং ফ্যানযে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীদুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা
No icon

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ধলাডেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ।ওসি সবুজেল হোসেন জানান, কালিহাতী উপজেলার ধলাডেঙ্গরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। এসময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।তিনি আরও বলেন, খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ এখনও রেললাইনের পাশে পড়ে আছে।