দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রীইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন
No icon

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল ভারত। তবে এ সময়ে সীমিত আকারে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু ছিল। 

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা সেন্টারের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

 

নতুন এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে ভ্রমণের সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে।