→ সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা→ আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার→ আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব→ ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী→ ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণের সক্ষমতা কমেছে: তথ্য উপদেষ্টা
No icon

পে স্কেলের রূপরেখা চূড়ান্ত

জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার পে স্কেল বাস্তবায়নের রূপরেখা ও বাস্তবায়নে সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভা সূত্রে জানা গেছে, সভায় পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি। এই দুই সংস্থার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে।

তবে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, কয় ধাপে বাড়বে—এ বিষয়গুলো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি সভায় উপস্থিত কোনো সদস্য। এদিকে এলপিআর ভোগরত কর্মকর্তা-কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় আসবেন বলে জানিয়েছেন একটি সূত্র।