দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রীইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন
No icon

প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যাচ্ছেন কাল

ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রবিবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১-২২ জুন দুই দিনের এ সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।সূত্রগুলোর মতে, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার আরও সম্প্রসারণ এবং নতুন কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে। একই সঙ্গে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও শ্রমবাজার অংশীদার। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। ফলে শ্রমবাজার, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হতে পারে। বিশেষ করে আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।