ইসলামী সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক ও অভিন্ন : মিয়া গোলাম পরওয়ার৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানজার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্রএকলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দামইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা
No icon

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সেদিন রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এর আগে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন ইসি জানিয়েছিল, গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।একটি আসন নিয়ে জটিলতা থাকায় তা ঝুলে ছিল। শনিবার সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।আদালতের আদেশের পর তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়।আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থী মনোনয়ন দেয়। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।

জামায়াত জোটের ১৩ জনের মধ্যে এনসিপির প্রার্থী ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২৩ এপ্রিল বাছাইয়ে অন্য সবার মনোনয়নপত্র গৃহীত হলেও মনিরা শারমিনেরটি বাতিল করা হয়।পরে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।এদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার পর এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।শনিবার জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো। শপথ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনগুলোর প্রতিনিধিরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।