টানা ৮০ ঘণ্টা গতি ধীর থাকতে পারে ইন্টারনেটেরঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, জানাল অধিদপ্তরবিশ্বের নজর এখন ইসলামাবাদেযুদ্ধবিরতির জন্য ট্রাম্পই পাকিস্তানকে চাপ দেনমধ্যপ্রাচ্যের যুদ্ধে ছয় বাংলাদেশি নিহত
No icon

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি।আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরর্বতী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।