রোহিঙ্গা থেকে অর্থনীতি: জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচিপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য বড় সুখবর, অক্টোবরেই যোগদানবৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন তথ্যতুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলোপ্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ
No icon

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের চার জেলায় ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।