রোহিঙ্গা থেকে অর্থনীতি: জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচিপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য বড় সুখবর, অক্টোবরেই যোগদানবৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন তথ্যতুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলোপ্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ
No icon

সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।আজ রোববার বেলা ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।