তীব্র গ্যাস সংকটের শঙ্কাস্বাস্থ্য সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবে সরকারবিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনা
No icon

হামলা-ভাঙচুরের অভিযোগ জানাতে জামায়াতের হটলাইন চালু

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

ডা. শফিকুর রহমান পোস্টে জানান, ‘অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালু করা হয়েছে। নম্বরটি হলো— ০৯৬৩৯-১১১৪৪৪।’

অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন ও ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করার অনুরোধ জানান তিনি।