জামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী হাইকোর্টেঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুসৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলাইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানতীব্র গ্যাস সংকটের শঙ্কা
No icon

১৩ নভেম্বর ঘিরে সতর্ক পুলিশ, মাঠে থাকছে সেনাবাহিনী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা।