বার্লিনের প্রথম অভিবাসী মেয়র এলিফ এরলপপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সাপাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশেরজাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
No icon

বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার  থেকে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে।এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে পুঁজিবাজারে লেনদেন চলবে।অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।