→ উপকূলে বৈরী আবহাওয়া: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত→ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে প্রথম ২৪ ঘণ্টায় যে কাজগুলো জরুরি→ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা→ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর→ অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ
No icon

ঝড়ের আভাস, ৭ জেলার নদীবন্দরে সতর্কসংকেত

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চরের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।